• ঢাকা |

নড়াইলে দুই আসলে বিএনপি ও জামায়াতসহ  ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ্য ঘোষণা, বাতিল ১৩ ও স্থগিত ২


নিউজ প্রকাশের তারিখ : ৪ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জহুরুল হক মিলু, নড়াইল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল -১ ও ২ আসনের ২৪ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। 
শনিবার ৩ (ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
নড়াইল-১ (কালিয়া-নড়াইল সদর একাংশ) আসনে বিএনপি ও জামায়াতসহ ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ্য ঘোষণা করা হয়েছে।
 বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, বাংলাদেশ খেলাফত মজলিসের মো.আব্দুর রহমান।

বাতিল প্রার্থীরা: স্বতন্ত্র প্রার্থী এসকে এম সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, মো. সাকিব হাসান, আসজাদুর রহমান মিঠু , গাজী খালিদ আশরাফ সাফী, গাজী মাহাবুউয়ার রহমান, মো. উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, সুকেশ সাহা আনন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল আজিজের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং জাতীয় পাটির প্রার্থী মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র বিএম নাগিব হোসেনের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এ আসনে ১৫ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দেন।

এদিকে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল সদর একাংশ) আসনে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ্য ঘোষণা করা হয়েছে।
 বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলামা তাজুল ইসলাম, খেলাফত মজলিস মুফতি আব্দুল হান্নান সরদার, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল ইসলাম ও বাংলাদেশ সাংস্কৃতিক জোটের মো. শোয়েব আলী।

বাতিল প্রার্থীরা: জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফায়েক, গন অধিকার পরিষদ লায়ন মো.নূর ইসলাম ও ফরিদা ইয়াসমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে ৯ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম এ ঘোষণা দেন। 

এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। 

আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই ৯ জনের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে তাদের মধ্যে থেকেই বেছে নিতে হবে নড়াইলের দুর্গম জনপদ হিসেবে পরিচিত নড়াইল-১ ও ২ আসনের দুইজন কান্ডারীকে।