• ঢাকা |

জিপিএ-৫ পেয়েও অর্থাভাবে অনিশ্চিত নীলোফারের উচ্চশিক্ষা, সহায়তার আবেদন


নিউজ প্রকাশের তারিখ : ১৬ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

দারিদ্র্য ও পারিবারিক সংকটকে জয় করে ঢাকার মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মেধাবী শিক্ষার্থী নীলোফার ইয়াসমিন (নীলা। কৃতিত্বের সঙ্গে মাধ্যমিকের গণ্ডি পেরোলেও অর্থাভাবে এখন তার উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

নীলোফারের পরিবারের পক্ষ থেকে জানা যায়, তার মা দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন। তার চিকিৎসার পেছনে ব্যয় করতে গিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষম বাবা প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। মায়ের চিকিৎসা ব্যয় ও সংসারের প্রয়োজন মেটাতে গিয়ে মেয়ের পড়াশোনার খরচ বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এ অবস্থায় মেধাবী এই শিক্ষার্থীর লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায়, সে জন্য দেশ-বিদেশের দানশীল ও সহৃদয় মানুষের প্রতি সহায়তার আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাদের আশা, সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন দাতা সংস্থা ও মানবিক সংগঠনগুলো নীলোফারের পাশে দাঁড়ালে তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথ সুগম হবে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নীলোফার মেধাবী ও পড়াশোনায় আগ্রহী। অর্থের অভাবে তার শিক্ষাজীবন থেমে যাক—এটি তারা চান না। তাই সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে তার শিক্ষাজীবন অব্যাহত রাখতে সবার প্রতি আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

সহায়তা পাঠানোর জন্য: বিকাশ: ০১৭১৫৯৮২৭৮৭ (পার্সোনাল)

নীলোফারের পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের সর্বস্তরের মানুষের কাছে তার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করা হয়েছে।