• ঢাকা |

রিহ্যাব নির্বাচন: সভাপতি আলী আফজাল, সিনি. সহ-সভাপতি পদে আ. রাজ্জাক বিজয়ী


নিউজ প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১ টা দিকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ড. মোঃ আলী আফজাল ২৩২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে আবদুর রাজ্জাক ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন।

সহ-সভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস ২৫০ ভোট, সহ-সভাপতি-২ পদে আবু খালিদ মোঃ বরকতুল্লাহ ২৫৫ ভোট এবং সহ-সভাপতি-৩ পদে এ.এফ.এম. উবাইদুল্লাহ ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ বিষয়ক সহ-সভাপতি পদে ড. মোঃ হারুন অর রশিদ ২৬২ ভোট পেয়ে বিজয়ী হন। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান সর্বোচ্চ ৩১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ঢাকা অঞ্চলের পরিচালক পদে সর্বোচ্চ ৩৩৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করে নির্বাচিত হয়েছেন মো. লাবিব বিল্লাহ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন যথাক্রমে উম্মে জাহান আরজু ও হাবিবুর রহমান হাবিব, উভয়েই পেয়েছেন ৩০৪ ভোট।

এছাড়া নির্বাচিত অন্যান্য পরিচালকদের মধ্যে রয়েছেন— এ.জেড.এম. কামরুদ্দিন, ক্যাপ্টেন মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শাক কামাল, মো. এমদাদুল হুসাইন সোহেল, ড. এন. জোহা, আলহাজ প্রফেসর মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরাজ সারদার এবং আলহাজ গোলাম কিবরিয়া মজুমদার।

নির্বাচন বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আবুল কায়ুম তালুকদার মনি ও হাজী মোঃ শরিফুল ইসলাম। চেয়ারম্যান হিসেবে ছিলেন মোঃ জাহিরুল হক ভূইয়া।