• ঢাকা |

রায়পুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের সচেতনতামূলক অভিযান


নিউজ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

গোলাম সাজদিন তাহমিদ, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার ইউনিয়ন পরিষদ জামে মসজিদের অজুখানা ও বাথরুম পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বাংলা বাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বামনী ইউনিয়ন জামায়াতের আমির ও চেয়ারম্যান পদপ্রার্থী মঞ্জুল কবির। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মসুম বিল্লাহ ও সেক্রেটারি ফরিদউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।