মো: বিল্লাল হোসেন, (বাঙ্গরা) কুমিল্লা: কুমিল্লার বাঙ্গরায় ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বাঙ্গরা উপজেলা বিএনপির কার্যালয়ে বাঙ্গরা ও মুরাদনগর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বাঙ্গরা পূর্ব ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী বাছির মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, জহিরুল ইসলাম সিদ্দিকী ও জামাল উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য আনিসুর রহমান খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য কামাল হোসেন, ছাত্রদল নেতা আবু বকরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বাঙ্গরা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, সহসভাপতি আবুল কাশেম, নাছির মাস্টার, সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম তানিম খান, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক বাবুল মিয়া, প্রচার সম্পাদক মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, বিএনপি নেতা তাজুল ইসলাম মেম্বার, আইয়ুব খান, হক বাশার, জামাল ব্যাপারী ও আবু কাইসার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোহাম্মদ নাঈম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক খান, যুগ্ম আহ্বায়ক শেখ শাহ পরান রুবেল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অবিদ, সদস্যসচিব গিয়াস উদ্দিন মনু, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন জিসাস নেতা হুমায়ুন কবির এবং কৃষক দল নেতা আবদুর রহিম ভূঁইয়াসহ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে ধর্মমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কোমরের বাম নিতম্বের (হিপ) সমস্যায় ভুগছিলেন ধর্মমন্ত্রী। শারীরিক অসুস্থতার কারণে গত ২৩ জুলাই তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁর হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা হয়।
ধর্মমন্ত্রীর ছোট ভাই কাজী শাহ আরেফীন এক ফেসবুক পোস্টে জানান, অস্ত্রোপচারের পর কায়কোবাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং তাঁকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে ফিজিওথেরাপি দেওয়া হবে।
এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় বাঙ্গরা ও মুরাদনগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।