• ঢাকা |

কুমিল্লার কটকবাজারে পুকুর সেঁচে র্যাবের অস্ত্র উদ্ধার  


নিউজ প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আবুল কালাম আজাদ, কুমিল্লা: কুমিল্লার সদর উপজেলায় কটকবাজার এলাকায় পুকুর সেঁচে উদ্ধার করা হয়েছে ৩টি পিস্তল, ১টি রিভলবার,  ২টি ওয়ান শুটার গান বিপুল পরিমান দা ছুরি ও চাইনিজ কুড়াল ও বেশ কিছু গুলি। গোপন সংবাদের ভিত্তিতে  মঙ্গলবার সকালে র্যাব কটকবাজার গ্রামে ভোর বেলা থেকে এই অভিযান চালায়। বেশ কয়েকটি পিস্তল - বন্দুক এবং দুইটি বস্তা মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। 
কটক বাজার কবরস্থানের ওই পুকুর পাড়ে শ্যালো মেশিন দিয়ে সেচযন্ত্রের মাধ্যমে পানি সরিয়ে নেয়া হয়। 
মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোরবেলা থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমরা আপাতত সাদা বস্তা ও স্কচ স্টেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। নির্বাচনের নাশকতার উদ্দেশ্যে এতগুলো এখানে রাখা হতে পারে হলেও ধারণা তাদের।