• ঢাকা |

নওগাঁ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ


নিউজ প্রকাশের তারিখ : ১২ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে জেলার হাঁপানিয়া সীমান্ত ফাঁড়ির (বিওপি) আওতাধীন কৃষ্ণসদা এলাকার একটি আমবাগানের পরিত্যক্ত মেশিনঘর থেকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর হাঁপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্তের মেইন পিলার ২৩৬ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষ্ণসদা আমবাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত মেশিনঘরে মালিকবিহীন অবস্থায় ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়।