রুহুল আমিন বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় সুমন (৪২) নামের এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেরপুর উপজেলার দুবলাগাড়ি চকপোতা এলাকার আব্দুল মজিদের ছেলে। পেশাগত জীবনে তিনি অগ্রণী ব্যাংকের দুপচাঁচিয়া শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজ কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সুমন। এ সময় বেপরোয়া গতির একটি পিকআপ তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হলে তাঁর মৃত্যু হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সড়ক দুর্ঘটনায় ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।