• ঢাকা |

ছাব্বিশ জুলাই রাজধানীর মনিপুরে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে  


নিউজ প্রকাশের তারিখ : ১৪ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ছাব্বিশে জুলাই  ‌শনিবার এ‌ খালেক  চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে মনিপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন করা হবে।সকাল দশটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণের দ্বারা বিনামূল্যে চোখের পরীক্ষা, চশমা ও ঔষধ প্রদান করা হবে।

এছাড়াও পরবর্তীতে  চোখে ছানি পড়া রোগীদের লায়ন্স ক্লাব  হসপিটাল আগারগাঁওতে সম্পূর্ণ বিনা খরচে অপারেশন করা হবে।

ইতিপূর্বে এ‌ খালেক  চ্যারিটি ফাউন্ডেশন পয়ঁতাল্লিশজন রোগীর বিনামূল্যে অপারেশনের ব্যাবস্হা করেছে এবং তিনশতাধিক রোগীকে ঔষধ ও চশমাসহ যাবতীয় সেবা প্রদান করেছে। চক্ষু চিকিৎসা সেবায় সহযোগীতার জন্য এ‌ খালেক  চ্যারিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল খালেক "লায়ন্স ক্লাব অফ ঢাকা মিরপুর কিংস ও লায়েন্স চক্ষু হাসপাতাল" কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 লায়ন্স ক্লাব অফ ঢাকা মিরপুর কিংস  এর ২০২৫-২৬ সেশনের প্রেসিডেন্ট আব্দুল খালেক এই আসন্ন চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করার জন্য এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন।

আমিনুল/দৈনিক গণজাগরণ