• ঢাকা |

কাউনিয়ায় বর্ণাঢ্য  আয়োজনে  মহান পহেলা মে  শ্রমিক দিবস উদযাপন 


নিউজ প্রকাশের তারিখ : ২ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মওদুদী আহমেদ(মন্জিল) কাউনিয়া (রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত”–এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার  (১ মে)বেলা ১১ টায় দিবসটি  উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি'র সহযোগী সংগঠন  শ্রমিক দলের আয়োজনে  বিভিন্ন সহযোগী সংগঠনের  নেতাকর্মীদের অংশগ্রহনে কাউনিয়া বাস স্ট্যান্ড এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মে দিবসের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
র‌্যালি শেষে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো, এনতাজ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হালিমের  সঞ্চালনায় কাউনিয়া বাস স্ট্যান্ড মোরে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা,বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো,সফিকুল আলম (সফি), উপজেলা বিএনপির সহ সভাপতি  আব্দুর রহিম, কাউনিয়া মোটর শ্রমিক সভাপতি কালাই বেপারী ,উপজেলা সাংগঠনিক  সম্পাদক মো,জামিনের রহমান যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ( বাবু)  উপজেলা মৎস্য জীবী দলের আহবায়ক আব্দুল গফুর যুগ্ন আহবায়ক মো, জিয়াউর রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম,  বালাপাড়া ইউনিয়নের সভাপতি শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী -সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি সফিকুল আলম (সফি) বলেন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মজুরি বৈষম্য দূরীকরণ ও শ্রমিক কল্যাণে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। 
পরিশেষে শ্রমজীবী মানুষের উন্নয়ন ও অধিকার সুনিশ্চিত  করার প্রত্যয় ব্যাক্তের মধ্য দিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের  সমাপ্তি ঘটে।