• ঢাকা |

ব্যারিস্টার ফুয়াদের প্রচারনায় জামায়াত কর্মীদের উপর ধারাবাহিক সন্ত্রাসী হামলা


নিউজ প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আবুল বাশার, বাবুগঞ্জ (বরিশাল): ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কর্মীদের উপর সন্ত্রাসীদের ধারাবাহিক হামলার অভিযোগ পাওয়া গিয়েছে।

২৫ জানুয়ারি  দুপুর ১২.৩০ মিনিটে মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে লক্ষীপুর গ্রামে ব্যারিস্টার ফুয়াদের ঈগল প্রতীকের স্টিকার লাগানোর সময়ে সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান নব্য বিএনপি ও এডভোকেট জয়নুল আবেদীনের কর্মীরা হামলা করে। এ হামলায় জুনায়েদ নামে এক জামায়াত কর্মী আহত হয়। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়।

হামলা কারীর নাম মোঃ স্বাধীন ও মোঃ রনি আপন দুই ভাই, তাদের পিতার নাম সাইফুল চৌকিদার। আহত জামায়াত কর্মী জুনায়েদকে মুমূর্ষু অবস্থায় মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ২৩ তারিখে মুলাদী পৌরসভা ৭ নং ওয়ার্ডে স/ন্ত্রা/সী শাওন হাওলাদারের নেতৃত্ত্বে জামায়াত কর্মীদের উপড় হামলা হয়। একই দিনে নাজিরপুরের পূর্ব চর কুতুবপুর (রামার পোল) মাইন উদ্দিন নামে বিএনপি সন্ত্রাসী জামায়াতের মহিলা কর্মীদের অপমান করে এবং হ/ত্যার হুমকি দেয়। ঐ দু’হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলায় ২৪ তারিখ শনিবার বিক্ষোভ মিছিল করে।

বিএনপি কর্মীদের ধারাবাহিক হামলায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।