• ঢাকা |

বায়েজিদে ফ্ল্যাটে মিলল গৃহবধূর খণ্ডিত মরদেহ, স্বামী পলাতক


নিউজ প্রকাশের তারিখ : ১০ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় একটি বাসা থেকে ফাতেমা আক্তার (২০) নামে এক গৃহবধূর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে নিহতের স্বামী সুমন (২৫) পলাতক রয়েছেন। তিনি পেশায় একজন গাড়িচালক। তার খোঁজে অভিযান চলছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, প্রতিবেশীরা বাসা থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক শব্দ শুনে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাসার দরজা ভেতর থেকে বন্ধ। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে ফাতেমা আক্তারের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ফাতেমাকে গলা কেটে হত্যার পর মরদেহ একাধিক টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে পাহাড়িকা হাউজিংয়ের এফজেড টাওয়ারের একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

News Copy: https://www.cvoice24.com/chattogram/news/81548