• ঢাকা |

জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজে চক্ষু সেবা প্রদান 


নিউজ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বয়স্ক চোখের রোগীদের পাশে দাঁড়িয়েছে জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজ । এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় চক্ষু রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে অবস্থিত জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজের মাঠে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। বি.আর.এস.এস ভিশন সেন্টারের চক্ষুবিশেষজ্ঞ ডাক্তার মো. সোহেল মিয়ার নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়।
চক্ষু সেবা ক্যাম্পে অর্ধশতাধিক রোগীকে ব্যবস্থাপত্র ঔষধ সেবা প্রদান করা হয়। 
এর আগে সকাল দশটার দিকে চক্ষু শিবির উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তন্ময় আলমগীর ও অন্যান্য সকল শিক্ষকবৃন্দ।
আয়োজকরা জানায়,  প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দূ:স্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মুহূর্তে চিকিৎসা সেবা পাওয়ার নূন্যতম সুযোগ পাচ্ছে না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে এই চক্ষু শিবিরে।