নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় খাবার, আড্ডা ও নানা আয়োজনের নতুন গন্তব্য হিসেবে যাত্রা শুরু করেছে ওয়াটার পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আধুনিক স্থাপত্যশৈলী, নান্দনিক পরিবেশ ও মানসম্মত সেবার প্রত্যাশা নিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার বিকেল ৫টায়। উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত এই প্রতিষ্ঠানটি খাবারের পাশাপাশি পারিবারিক, সামাজিক ও করপোরেট অনুষ্ঠানের আয়োজনের সুযোগ নিয়ে এসেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবু সাঈদ মুহাম্মদ কামরুজ্জামান, রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল এবং নায়েমের সাবেক মহাপরিচালক লোকমান আহমেদ। এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, করপোরেট ব্যক্তিত্ব, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মেসবাহ উদ্দিন মাহিনের সভাপতিত্ব ও সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মাদ নজরুল ইসলাম ও নূর মুহাম্মদ সাঈদীসহ অন্য পরিচালক, শেয়ারহোল্ডার ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিন শতাধিক অতিথির সমাগম ঘটে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, আধুনিক জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে খাবার ও বিনোদনকে একই জায়গায় যুক্ত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, জন্মদিনসহ বিভিন্ন ব্যক্তিগত আয়োজন, সামাজিক অনুষ্ঠান এবং করপোরেট প্রোগ্রামের জন্য উপযোগী পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর ব্যস্ত নগরজীবনে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে স্বস্তিদায়ক পরিবেশে সময় কাটানোর সুযোগ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। একইভাবে ব্যক্তিগত উদযাপন থেকে শুরু করে ব্যবসায়িক সভা ও করপোরেট অনুষ্ঠান আয়োজনের জন্যও মানুষ খুঁজছেন সুবিধাজনক স্থান। এই চাহিদাকে সামনে রেখেই ওয়াটার পার্ক রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারকে একটি বহুমুখী আয়োজনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উত্তরার ১৭ নম্বর সেক্টরে প্রতিষ্ঠানটির অবস্থানও এর অন্যতম সুবিধা। এটি উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পূর্ব পাশে, পিলার নম্বর ৭৩-এর কাছে অবস্থিত। ফলে মেট্রোরেল ব্যবহার করে যাতায়াতকারী গ্রাহকদের জন্য স্থানটি খুঁজে পাওয়া সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নতুন এই প্রতিষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে উত্তরায় খাবার ও অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আরও একটি বিকল্প যুক্ত হলো। মানসম্মত সেবা, পরিচ্ছন্ন পরিবেশ এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী আয়োজনের সুবিধা নিশ্চিত করতে পারলে প্রতিষ্ঠানটি এলাকাবাসীসহ রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারে।
ঠিকানা: হোল্ডিং-০২, রোড-১/বি, ব্লক-আই, সেক্টর-১৭, উত্তরা, ঢাকা-১২৩০। উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পূর্ব পাশে, পিলার নম্বর ৭৩-এর কাছে।