• ঢাকা |

পঞ্চগড়ে এএসপি পদে পদোন্নতি পেলেন খান মোঃ শাহরিয়ার


নিউজ প্রকাশের তারিখ : ৯ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোঃ মিজানুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড় জেলা পুলিশের কোর্ট পুলিশ পরিদর্শক খান মোঃ শাহরিয়ার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) পঞ্চগড়ে এক আনুষ্ঠানিক আয়োজনে তাঁর নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পদোন্নতি উপলক্ষে পঞ্চগড় জেলা পুলিশের পক্ষ থেকে খান মোঃ শাহরিয়ারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত কর্মকর্তারা তাঁর আগামী দিনের কর্মজীবনের সাফল্য কামনা করেন।

পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে পাওয়া এ পদোন্নতিতে তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবায় অবদান রাখবেন।