মোঃ মোরছালিন,জয়পুরহাট: জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক মাশরেকুল আলম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শাহিদুল ইসলাম সবুজকে মনোনীত করা হয়েছে।
শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অন্যান্য পদ অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও গৃহীত হয়।
সভায় জানানো হয়, প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের অর্থনৈতিক লেনদেনে অসঙ্গতি প্রমাণিত হওয়ায় সদস্যদের সর্বসম্মত মতামতে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এতে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, খুব শিগগিরই স্বল্প সময়ে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজন করা হবে।