• ঢাকা |

রাষ্ট্রের বরাদ্দ ১ টাকাও অন্যায়ভাবে গ্রহন করবো না: এম পি রাহাদ


নিউজ প্রকাশের তারিখ : ১০ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ আবু সাঈদ, বাগেরহাট: রাষ্ট্রের দেয়া কোন বরাদ্দ ১ টাকাও অন্যায়ভাবে আমি বা আমার কোন লোক গ্রহন করবে না। জনগনের টাকা জনগনের কাজেই ব্যয় করা হবে।

আপনাদের সাংবাদিকদের পরামর্শ নিয়েই বাগেরহাটের উন্নয়নে কাজ করতে চাই। সুন্দর সমাজ গঠনের জন্য সুন্দর মনের মানুষ হতে হবে। আসুন আমরা নিজেকে বদলাই, আমাদের মনটাকে সুন্দর করি। আজ মঙলবার দুপুরে  বাগেরহাট প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ এসব কথা বলেন।