শেখ আবু সাঈদ, বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখায় উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে আজ রবিবার সুধীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে।
জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এ মাহফিলে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মনজুরুল হক রাহাদ, ও বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবদুল আলীম, জেলা জামায়াতের নায়েবে আমীর এড আব্ডদুল ওয়াদুদ, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মা'বুদ, এন সিপির জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার শোহেল, সহ ১১ দলীয় জোট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাগেরহাট শহরের বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, মসজিদের ইমাম, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবি নেত্ববৃন্দ অং গ্রহন করেন। বক্তারা মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি দুর্নীতি মুক্ত বাগেরহাট গঠনের আহবান জানান।