• ঢাকা |

জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে সিরাজগঞ্জ চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা


নিউজ প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আফরিন খাতুন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির আয়োজনে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুসহ সকল নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও পরিচালকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধা ৬ টায় মুজিব সড়ক রোডস্থ আবুল প্লাজা সিরাজগঞ্জ জেলা পরিবেশক সমিতির সভাপতি অরুণ কুমার সাহা বাবলু সভাপতিত্বে ও সদর উপজেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো: শাহ আলম এর পরিচালনা  সংবর্ধনা অনুষ্ঠানে পরিবেশক সমিতির নেতৃবৃন্দ চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ কে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  
এসময় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন,সংবর্ধনার অনুষ্ঠানটির জন্য জেলা ও সদর উপজেলা পরিবেশক সমিতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জেলার ব্যবসা ও শিল্পখাতে ইতিবাচক পরিবর্তন আসবে। চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সমস্যা সমাধান ও উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন,শিল্পখাতের বিকাশ এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে চেম্বারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে সিরাজগঞ্জের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে বলে আমি আশাকরি।
অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস,ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের,ভাইস প্রেসিডেন্ট লিটন কুমার সাহা,পরিচালক হাজী মো:আব্দুস সাত্তার,মো:একাব্বর আলী আকবর, মো: আবু সাঈদ,মো:মোঃ জুড়ান আলী শেখ,তানভীর মাহমুদ পলাশ,মো: নজরুল ইসলাম,প্রদীপ কুমার রায়,মো: আবুল হাশেম আবু,শফিকুল ইসলাম জিন্নাহ,মো:শরিফুল ইসলাম আলামিন,মো: নুরুল হক,মো:আনোয়ার হোসেন তালুকদার,মো:আলতাফ  হোসেন,শাহ মো: জাহিদুল ইসলাম লিটু,মোঃ আব্দুর রাজ্জাক,সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিবেশক সমিতির সভাপতি শ্রী সমরেন্দ্র নাথ দাশ(সমর) সহ-সভাপতি পরান চন্দ্র ভৌমিক,যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,সহ- সাধারণ সম্পাদক মো: মাসুদ রেজা, কোষাধ্যক্ষ কামরুল হাসান,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু,দপ্তর সম্পাদক সাজিদুল হক রিপন,কার্যকারী  সদস্য মো:রফিকুল ইসলাম,মো: শফিকুল ইসলাম প্রমুখ।