• ঢাকা |

 হামদর্দের উনত্রিশ জন ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজারের পদোন্নতি


নিউজ প্রকাশের তারিখ : ২১ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

 নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশের হামদর্দের বিভিন্ন ব্রাঞ্চে কর্মরত উনত্রিশ জন ভারপ্রাপ্ত ব্রাঞ্চ ম্যানেজারকে ম্যানেজার পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বুধবার (১৬ জুলাই) হামদর্দ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিন পদোন্নতিপ্রাপ্তদের হাতে পদোন্নতি পত্র তুলে দেন।

 

এ সময় তিনি বলেন, “আমাদের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া সবসময়ই বলেন ‘কাজ কাউকে খালি হাতে ফেরায় না।’ এই পদোন্নতি তারই বাস্তব উদাহরণ।” তিনি আরও বলেন, দায়িত্বশীলতা, নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিই হলো এই পদোন্নতি। ভবিষ্যতেও যেন তারা সাফল্যের সাথে দায়িত্ব পালন করে, সেই প্রত্যাশাই রাখছে হামদর্দ পরিবার।

 

অনুষ্ঠানে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক প্রশাসন মো. আব্দুল মজিদ, উপ-পরিচালক মার্কেটিং ডাক্তার আবুল তৈমুর চৌধুরীসহ রিজিওনাল ম্যানেজারগন উপস্থিত ছিলেন ।

 

আমিনুল/দৈনিক গণজাগরণ