• ঢাকা |

ভোলায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রাতের আঁধারে নিজ বাড়ির সামনে মো. ভুট্টো (৫০) নামের এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে উপজেলার র রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলের হাট রাস্তার মাথা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মো. ভুট্টো ওই এলাকার বাসিন্দা ও মো. আক্তারুজ্জামানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে ভুট্টো তার বাড়ির সামনের রাস্তায় একা অবস্থান করছিলেন। এ সময় কিছু না বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, “ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কারবার সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।