লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ী এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। আটক রফিকুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা।
স্থানীয়দের দাবি, রফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রফিকুলের প্ররোচনায় ভাটিবাড়ী এলাকার অনেক উঠতি বয়সী তরুণ মাদকাসক্ত ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি গোপনে মাদক কারবার চালিয়ে যাচ্ছিলেন।
তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকাবাসীর দাবী মাদক রফিকের প্ররোচনায় পড়ে এলাকার অনেক উঠতি বয়সী ছেলেরাও মাদকসেবী ও মাদক ব্যবসায় জড়িত হয়ে পড়ে। এলাকাবাসী তাকে অনেকবার সতর্ক করার পরেও সে গোপনে মাদক ব্যবসায় চালিয়ে যাচ্ছিল। গতকাল সকাল ১০টায় স্থানীয়রা আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশের হাতে সোপর্দ করে। মাদক নির্মূলে এলাকাবাসী একজোট হয়ে কাজ করছে বলেও জানান স্থানীয়রা।
উল্লেখ গত ১১-০৫-২৫ইং তারিখে লালমনিরহাট শহরের নর্থবেঙ্গল মোড় এলাকা থেকে একটি ইজিবাই থেকে অবৈধ মাদকদ্রব্য ২১ কেজি (গাঁজা) উদ্ধার করে র্যাব-১৩ রংপুর এর একটি টহল দল। ওই সময় ইজিবাইক চালক শাখাওয়াত হোসেন (৪৮) কে আটক করেন। পরে শাখাওয়াত হোসেন কে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ সালের আইনে ৩৬(১) এর ১৯/৩৮ ধারায় মামলা দেয় র্যাব। যাহার মামলা নম্বর-২৬, তারিখ- ১২-০৫-২০২৫ইং। ওই সময়ে শাখওয়াত র্যাবকে জানান, আমি মাদক বিষয়ে কিছু জানিনা, আমি অটো চালক, ভাটিবাড়ী গ্রামের রফিকূল ইসলাম আমাকে ফোন করে বলেছে ভাটিবাড়ী বাজার থেকে ৩ টি বাদামের বসতা লালমনিরহাট শরের মিশনমোড়ে নিয়ে এসো।
আমি তার কথামতো ৩টি বাদামের বস্তা নিয়ে এসেছি। বাদামের বস্তার ভেতর কি আছে আমি জানি না। পরে (গাঁজার) মুল মালিক রফিকুলের মোবাইল নম্বরে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। রফিকুল পলাতক থাকায় সেকথা আমলে নেয়নি র্যাব। পরে শাখওয়াত জামিনে মুক্তি পেয়ে পলাতক মাদক ব্যবসায়ী রফিকুল কে ৩ মাস পর খুজে পেয়ে স্থানীয়দের সহষোগিতায় আটক করে লালমনিরহাট সদর থানায় সোপর্দ করে।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) নুরনবী বলেন, রফিকুল নামের একজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসা হয়। তার রিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।