• ঢাকা |

তালায় যুবদল নেতা শামীম আহমদ কে নিশংশভাবে কুপিয়ে হত্যা


নিউজ প্রকাশের তারিখ : ২৩ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম শামীম হোসেন (৪২) কে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারসংলগ্ন নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শামীম তালার ইসলামকাটি ইউনিয়নের উথালি গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফ্ফার শেখের প্রথম স্ত্রীর  ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে শামীমের সঙ্গে দুই-তিনজন ব্যক্তি তার বাড়িতে আসে। পরে তারা বাড়ির দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় যায়। দীর্ঘসময় শামীম নিজ কক্ষে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তৃতীয় তলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে  ঘাড়ের উপর কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহত শামীম আব্দুল গপ্ফারের প্রথম স্ত্রী'র সন্তান। আব্দুল গপ্ফার ২য় বিবাহের পরে প্রথম স্ত্রী'র মনোমালিন্য হওয়ায় এবং চাকুরীর সুবাদে আঠারো মাইল বাজারে জমি ক্রয় করে  ছেলেকে নিয়ে বসবাস করেন। 
সরেজমিন পরিদর্শনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, শামীম দীর্ঘদিন মায়ের সঙ্গে আঠারো মাইল বাজারে বসবাস করে। স্ত্রী'র সঙ্গে তার সম্পর্ক ভালো না। 

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য   ২ জন (এজাজ ও শরিফুল)কে আটক করা হয়েছে।