• ঢাকা |

বর্তমান প্রেক্ষাপটে সকল স্তরে সম্প্রীতি প্রয়োজন: ঢাকাস্থ হিজলা উপজেলা সোসাইটি


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার, ২৩ জানুয়ারি যমুনা ন্যাচারাল পার্ক, বলিয়াপুর, সাভারে ঢাকাস্থ হিজলা উপজেলা সোসাইটি কর্তৃক সম্প্রীতির মিলন মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির আহ্বায়ক ড.দেওয়ান আযাদ রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, ডিএম বাকিউল্লাহ, আফতাব- ই -আলম।
সোসাইটির সদস্য সচিব কাজী এমদাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস তুহিন, মোঃ সোলায়মান, কাজী আজম, শাহ আলম, কাজী তসলিম প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ আসন্ন নির্বাচন সম্প্রীতির মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদন করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। দিনব্যাপী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।