• ঢাকা |

তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো- আপারেটিভ-এর বার্ষিক সাধারণ সভা


নিউজ প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

এসএম মোতাহিরুল হক শাহিন, তালা: "সমবায় শক্তি, সমবায় মুক্তি" পারষ্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব - এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে তালা উপজেলা শিক্ষক কর্মচারী কো- আপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২০২৪-২০২৫ অর্থ বছরের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় গাজী সিরাজউদ্দীন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়,তালা, কালব এর সহযোগিতায় ক্রেডিট  ইউনিয়নের কোষাধ্যক্ষ স্বপন কুমার মিত্র এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  ইউনিয়নের সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন  সহ সভাপতি অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম,সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান,  পরিচালক সহ অধ্যাপক এম এম মুজিবুর রহমান, সাইদুর রহমান,সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে দীর্ঘ নয় বছর পেরিয়ে ইউনিয়নটিকে এ পর্যায়ে পৌঁছাতে যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে মিউচ্যুয়াল এইড সার্ভিস এর আওতায় নিরাপত্তা স্কীমে সমিতির সদস্য মৃত্যু আবুল হোসেন কে স্ত্রী ও ছেলের হাতে জমা টাকার দ্বিগুন টাকা ফেরত দেওয়া হয়।