স্টাফ রিপোর্টার: আকতার হোসেন ভূঁইয়া (শরীফ): ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে সম্পন্নের লক্ষ্যে আজ উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সালাউদ্দিন বিশ্বাস। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আশরাফুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব আবু হানিফা মোঃ আসাদুজ্জামান খান, ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক জনাব রাশেদ, এবং উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক ও শারীরিক শিক্ষা শিক্ষকগণ।
উক্ত মতবিনিময় সভায় প্রতিযোগিতার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।