এমএম রহমাতুল্লাহ: সৌদি আরবের ইসলামিক বিষয়ক, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়, বাংলাদেশে তাদের ধর্মীয় সংযুক্তির মাধ্যমে, রমজান ইমাম প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের অধীনে ছয়জন সৌদি ইমাম বাংলাদেশের বিভিন্ন শহরে তারাবীহ ও কিয়ামুল লাইল নামাজ পরিচালনা করবেন।
এসময় ঢাকায় সৌদি দূতাবাসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফের বিন আবিয়াহ এবং ভারপ্রাপ্ত ধর্মীয় সংযুক্তি মুবারক বিন আমক আল-আনজি উপস্থিত ছিলেন। এই প্রোগ্রামটি সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ইসলামিক কার্যক্রমে সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ জোরদার করার জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
অনুষ্ঠানে ৪০ টন খেজুর, ১৪ হাজার ৫০০ কপি কুরআন বিতরণ করা হয়। খেজুর ও কুরআন বিতরণ অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও দূতাবাসের রাজনৈতিক ও মিডিয়া পরিচালক এবং দূতাবাসের স্পোকপার্সন ইয়াসির শেশাহ, ড. এমদাদউল্লাহ, মুহাম্মদ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।