• ঢাকা |

খামারগ্রাম ও.এস. আলিয়া মাদ্রাসার শতবর্ষ পূর্তি উপলক্ষে পরামর্শ সভা


নিউজ প্রকাশের তারিখ : ১৬ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

প্রধান অতিথির ১ লাখ টাকা নগদ অনুদান ঘোষণা

স্টাফ রিপোর্টার, বাঙ্গরা, কুমিল্লা: কুমিল্লার বাঙ্গরায় খামারগ্রাম ও.এস. ইসলামিয়া আলিম মাদ্রাসার ১০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সভায় শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ ও সফল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাহ্ সুফি আলহাজ্ব হযরত মাওলানা মো. মাহমুদুর রহমান পীর সাহেব।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “খামারগ্রাম ও.এস. আলিয়া মাদ্রাসা আমার দাদা হুজুরের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক।”

ডোনারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। শতবর্ষের অনুষ্ঠান কীভাবে আরও জাঁকজমকপূর্ণ করা যায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।”

এ সময় তিনি শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের জন্য ১ লাখ টাকা নগদ অনুদান প্রদান করেন। পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন এবং অনুষ্ঠান বাস্তবায়নের সম্ভাব্য তারিখ ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার ঘোষণা করেন।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াসউদ্দিন মাস্টার বক্তব্য দেন এবং শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ৫০ হাজার টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

পরামর্শ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহির উদ্দিন, সিনিয়র সাংবাদিক মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জহির সিদ্দিকী এবং বাঙ্গরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বিদ্যোৎসাহী শহীদ বেপারী।

এ ছাড়া বিএনপি নেতা বাছির অনুষ্ঠানে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়ে বলেন, “প্রয়োজন হলে আরও দেব ইনশাআল্লাহ।” আনিছ খান ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

সভায় আরও বক্তব্য দেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাসুম বিল্লাহ, প্রাক্তন ছাত্র মো. রফিকুল ইসলাম, খোকন, রিপন, কামরুজ্জামান, হাজী শামীম ও নুরু মাস্টারসহ অনেকে। বক্তারা আসন্ন শতবর্ষ পূর্তি অনুষ্ঠান সফল ও সাফল্যমণ্ডিত করতে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা এইচ. এম. শফিকুল ইসলাম। সভায় শতবর্ষ পূর্তি উদযাপন কমিটির সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।