• ঢাকা |

আল আকসা মডেল মাদ্রাসায় সাইন্স ফেস্ট অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১১ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোরশেদ আলম: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ সদরে অবস্থিত আল আকসা মডেল মাদরাসায় সাইন্স ফেস্ট ও সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। ১০ নভেম্বর সোমবার মাদরাসা ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক অতিথিবৃন্দের অংশগ্রহনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সাইন্স ফেস্টে শিক্ষার্থী বিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রজেক্ট উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গিয়াসউদ্দিন। তিনি বলেন, আল আকসা মডেল মাদরাসার ক্ষুদে বিজ্ঞানীরা যে প্রজেক্টগুলো করেছে তা বর্তমান সময়ের সাথে সঙ্গতিপূর্ণ এবং আমি আশা করি তারা বড় হয়ে দেশ ও জনগনের কল্যানে কাজ করবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইমরান আহমেদ এর সভাপতিত্বে সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।