এম এ মান্নান, ভোলা: ভোলার দৌলতখানে জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রিনা বেগম (৪৫) নামের এক নারীকে খুন করার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ জাকির হোসেন, মো: কবির ও ফজলুর রহমান সহ কয়েক জনের বিরুদ্ধে।
২২ জানুয়ারী জেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জুনাব আলী মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রিনা বেগম বলেন, ১৮ জানুয়ারি রবিবার বিকেল ৫টার দিকে উক্ত সাকিনের ২নং ওয়ার্ডস্থ আমার ভোগ দখলীয় পশ্চিম জয়নগর মৌজার ৩৬৬নং খতিয়ানের ২৭০০ নং দাগের জমিতে ও আমার বসত ঘরের মধ্যে এ ঘটনা ঘটে।
রিনা বেগম অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ পরস্পর জোটাবদ্ধ ও হাঙ্গামাকারী। তারা পূর্ব পরিকল্পনা মতে মারাত্মক জীবন নাশক দা, এসএস পাইপ ও লাঠিসোটা নিয়ে উক্ত জমিতে অনধিকার প্রবেশ করিয়া বাগানের মালটা গাছ, সুপারী গাছ ও পেঁপে গাছ কেটে প্রায় ২.০०,०००/- লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এছাড়া বাড়িতে এসে আমাদের ঘরে ঢুকে আমাদের মহিলাদের গলার ও কানের প্রায় ৫,৩৫,০০০/ টাকা মূল্যমানের স্বর্ণালংকার হাতিয়ে নেয় বলে রিনা বেগম ও স্বজনরা অভিযোগ করেন। এ সময় স্থানীয় লোকজন বাধা প্রদান করলে তারা এলোপাথারী মারপিট করে এবং আমার মাথায় দা দিয়া কোপ দেয়। আমার ভাইযের স্ত্রী তানজিলাকে এলোপাথারী মারপিট করে। স্থানীয় লোকজন এসে আমাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে প্রতিপক্ষ মো জাকির হোসেন বলেন, আমরা একই বাড়ির লোক। পরস্পরে আত্মীয়-স্বজন বটে। ৯৩ শতাংশ পারিবারিক সম্পত্তি নিয়ে আমাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। উক্ত জমিতে শাক তুলতে গেলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। জাকির হোসেনের ভাতিজা মো কবির বলেন, উক্ত জমিতে শাক তোলতে গেলে উভয় পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। বিষয়টি বাড়ি পর্যন্ত গড়ায় এবং উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে আমাদের প্রতিপক্ষ মো রাব্বি লাঠি সোটা নিয়ে আমাদেরকে আঘাত করতে এগিয়ে আসলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।
স্থানীয়রা জানান, এই জমি নিয়ে উক্ত দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে। ডাক চিৎকার শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি।
এই ঘটনায় রিনা বেগম বাদী হয়ে ছয় জনকে আসামি করে এবং ছয় জনকে সাক্ষী রেখে গত ২০ জানুয়ারি মঙ্গলবার ভোলা বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দাখিল করেন।