• ঢাকা |

মুরাদনগরে দিনব্যাপি কৃষক কৃষাণীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৯ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আবুল কালাম আজাদ ভূইয়া, কুমিল্লা: মুরাদনগর উপজেলায় কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক দিনের যাত্রাপুর ও কামাল্লা ইউনিয়নের ৬০ কৃষক কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে বিভিন্ন কৃষি প্রযুক্তিতে আধুনিক ফল চাষ, মাশরুম চাষ, ক্যাপ্সিকাম চাষ, সবজি চাষ, ফল বাগান, ছাদ কৃষি সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ পাভেল খান পাপ্পু, কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম ও জেলা কার্যালয়ের কর্মকর্তারা সেশন পরিচালনা করেন। কৃষকরা এই প্রশিক্ষণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। উপজেলা কৃষি অফিসার জানান প্রতি ইউনিয়নের কৃষক নিয়ে এরকম প্রশিক্ষন আয়োজন করা হবে।