এপেক্স ক্লাব অব পদ্মা'র সেবা মাস উদযাপনের অংশ হিসেবে আজ শুক্রবার সকাল ১০ টায় টেবুনিয়া সাতমাইল মুয়াজ আল সাদ এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী, টুপি, হেজাব ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান হয়।ক্লাবের সেক্রেটারি এন্ড ডিএনই এডিটর এপেক্সিয়ান ফারহানা আক্তার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক কারী মাওলানা মো. ইউসুফ আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব পদ্মার সভাপতি এপেক্সিয়ান ড. মো. মনছুর আলম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এতোগুলা কুরআনের পাখিদের সাথে আমরা পরিচিত হরে পেরে, কিছুটা সময় কাটাতে পেরে এপেক্স ক্লাব অব পদ্মা সত্যিই আনন্দবোধ করছে এবং আমি ব্যক্তিগতভাবে নিজেকে ধন্য মনে করছি। তোমরা কুরআনে হাফেজ হয়ে সমাজ ও দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করবে আমরা এই প্রত্যাশা করি।
সার্ভিস প্রোগ্রামে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পদ্মার ট্রেজারার এপে. মীর মো. আবু জাফর, মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান মতিউর রহমান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপে. বকুল হোসেন, সার্জেন্ট এন্ড আর্মস এপে. রুদ্র বিশ্বাস, ফ্লোর মেম্বর এপে. মো. এমদাদুল হক, ফ্লোর মেম্বর এপে. মোবারক হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র মাদরাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা।