রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার বিকাল ৩ টায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ব্যবহার বন্ধে সচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণ ও আইনের কঠোর প্রয়োগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় মেছুয়া বাজার, সানকিপাড়া বাজার, খাগডহর বাজার এর মাছ, মাংস, চাল, সবজি সহ বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোঃ নাজমুল হুদা, পরিচালক, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপপরিচালক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় ; মোহাম্মদ নুর কুতুবে আলম সিদ্দিক, উপপরিচালক, ময়মনসিংহ জেলা কার্যালয় ; মোহাম্মদ আল মাহমুদ, সহকারী পরিচালক, ময়মনসিংহ জেলা কার্যালয় ; নাজিয়া উদ্দিন, সহকারী পরিচালক, ময়মনসিংহ জেলা কার্যালয়।
এছাড়াও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা এবং বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন।