সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগের উদ্যোগে অসহায় মানুষের জন্য হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা জামায়াত অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
এ সময় উপস্থিত ছিলেন ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা উসমান গনি, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার।
সহায়তা হিসেবে হুইলচেয়ার গ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল চেয়ারম্যান পাড়ার অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম বাসিন্দা মোঃ জাফর আলী।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান লক্ষ্য। এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।