• ঢাকা |

তারেক রহমান নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে আসায় খেলাফত মজলিসের অভিনন্দন


নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সপরিবারে বাংলাদেশে ফিরে আসায় অভিনন্দন জানিয়েছে খেলাফত মজলিস।
খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের প্রদত্ত আজ এক যুক্ত বিবৃতিতে বলেন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে নিপীড়িত একজন বাংলাদেশী নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়েরই একটি ইতিবাচক অর্জন।
আমরা দেশপ্রেম ও  ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বাংলাদেশ রাষ্ট্র চাই যেখানে ভবিষ্যতে ভিন্ন মতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের যাতে রাষ্ট্রীয় দমন-পীড়নের মধ্য দিয়ে যেতে হবে না।
জনাব তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের ভিন্নমতের রাজনীতি চর্চা এবং আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় জাতীয় ঐক্য আরও সুসংহত করবে বলে আমরা আশা করি। ​নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ।