• ঢাকা |

মতিঝিল-শাহজাহানপুরে জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতিঝিল-শাহজাহানপুর জোনের উদ্যোগে সদস্য (রুকন) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হাজারো প্রতিকূলতার মাঝেও জামায়াতে ইসলামী ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে রাজপথে ছিল। নিশ্চিত খুন-গুম, গ্রেফতারের ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হইনি এবং হবও না।”

তিনি আরও বলেন, রাজনৈতিক কৌশল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এমন মন্তব্য করে তিনি দাবি করেন, যারা এসব করছে তাদের অনেকেই দেশেই ছিল না বা থাকলেও রাজপথে সক্রিয় ছিল না। তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে বলেন, জনগণের আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী শক্তি থেকে দেশ মুক্ত হয়েছে।

নূরুল ইসলাম বুলবুল আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোটকেন্দ্র দখল, পেশিশক্তি বা কারচুপির মাধ্যমে নির্বাচন প্রভাবিত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে। ভোটকে “জনগণের আমানত” উল্লেখ করে তিনি তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন মহানগরীর বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ মতিঝিল-শাহজাহানপুর জোনের সাংগঠনিক নেতারা।