জাকির ফরাজী: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বাদ আসর পিরোজপুর পৌর জামায়াতের উদ্যোগে শহরের বড় মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
পৌর আমীর ইসহাক আলী খানের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ, সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, শ্রমিক নেতা গোলাম মোস্তফা মুসাসহ জেলা ও পৌর পর্যায়ের নেতৃবৃন্দ।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা আব্দুর রাজ্জাক সেখ এবং সদর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা নুরুল ইসলাম।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে গণমিছিলটি পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।