• ঢাকা |

চুয়াডাঙ্গার ঢাকাস্থদের নিয়ে ইফতার আয়োজন এমপি রুহুল এবং এমপি রাসেল মহোদয়ের


নিউজ প্রকাশের তারিখ : ১৩ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সাইফুল ইসলাম মিঠু: শুক্রবার (১৩ মার্চ) ২৪ রমজান জেলা জামায়াতের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানটি রাজধানীর ধানমন্ডি, ওয়াটারফল রেস্টুরেন্ট, ঢাকায় সম্পন্ন হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়ার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ২নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মাসুদ পারভেজ রাসেল, এমপি চুয়াডাঙ্গা ১নং আসন।
আয়োজনে এমপি মো. রুহুল আমীন ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলার সম্মানিত ভাইদের উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সবার সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
ঢাকাস্থ এ আয়োজনে কয়েক শত চুয়াডাঙ্গাবাসী উপস্থিত ছিলেন।