এস এম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরা তালায় সুধীজনদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় করেন নবাগত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক তারেক হাসান।
তিনি উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তালা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, জঙ্গিবাদ, চাঁদাবাজ, মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি প্রতিরোধ এবং সাইবার বুলিং,
ইভটিজিং নিরসন সহ সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জন করে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, আলাউদ্দীন জোয়ার্দ্দার, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, সাংবাদিক এস এম হাকিম,সাংবাদিক আব্দুল মোমিন, সাংবাদিক নজরুল ইসলাম,সাংবাদিক আকবর হোসেন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল কাদের প্রমুখ।
আরও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুধীজন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন এবং সরকারি সেবায় আরও গতিশীলতা আনার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরা হয়।