• ঢাকা |

সাংবাদিক সৈয়দ আখতার সিরাজীর বাবার ইন্তেকাল


নিউজ প্রকাশের তারিখ : ৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

গণজারণ ডেস্ক: দৈনিক গণজাগরণের জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার সিরাজীর বাবা কুমিল্লার মুরাদনগরে বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সিনিয়র ইনস্ট্রাক্টর (মেকানিক্যাল), সুইডেন পলিটেকনিক কাপ্তাই, সৈয়দ আব্দুছ ছাদেক (৯৪) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর ৫টায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কেমতলী মাস্টার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য নাতি-নাতনি ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম সৈয়দ আব্দুছ ছাদেক দীর্ঘদিন ধরে শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার বাদ আসর মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানানো হয়েছে।
শোকসন্তপ্ত পরিবারের পক্ষ থেকে সকলের নিকট মরহুমের আত্মার মাগফিরাত ও দোয়া কামনা করা হয়।