এসএম মোতাহিরুল হক শাহিন, তালা: সাতক্ষীরা তালায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট সংক্রান্ত সচেতনতা ও নির্বাচনে আচরবিধি প্রতিপালন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৮ ডিসেম্বর) বিকাল তিনটায় তালা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা ও পাটকেলঘাটা থানার এসপি সার্কেল শেখ মোহাম্মদ নূরুল্লাহ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, নির্বাচন অফিসার মোঃ রাসেল রানা, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুল রহমান, উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মফিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম,জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,জামায়াত ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ডাঃ আফতাব উদ্দিন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক হোসেন, কংগ্রেসের প্রতিনিধি মোঃ আব্দুস সামাদ, ইসলামী আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ মনতাজুল করিম, সাংবাদিক এম এ হাকিম,সাংবাদিক ফয়সাল,সাংবাদিক সেলিম হায়দার,সাংবাদিক এস এম মোতাহিরুল হক( শাহীন), পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক খান, সাধারণ সম্পাদক সরদার ইয়াসিন আলী, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক মির মিলটন, সাংবাদিক হাসান আলী বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সভায় বক্তারা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।