• ঢাকা |

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আমিনুর, সম্পাদক মিলন


নিউজ প্রকাশের তারিখ : ৬ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে সৈয়দ আমিনুর রহমান (আচ্চু মিয়া) এবং সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ তামিম আহমেদ মিলন নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তাজমিনুর রহমান (তুহিন)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।