নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার ও সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার খাল খনন করা হবে।
প্রাথমিকভাবে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিক কাজ শুরু করবেন। পরে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে।
এমপি সাঁচিং প্রু জেরী বলেন, “খালগুলো সচল হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরবে এবং জলাবদ্ধতা কমবে। এটি মানুষের জীবনমান উন্নয়নের বড় পদক্ষেপ।”
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও মো. মাজহারুল ইসলাম চৌধুরী, ওসি মো. মোজাম্মেল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচৈ প্রু, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা প্রকল্প দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।