বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হায়াত উদ্দিন (৪২)।
শুক্রবার সন্ধ্যায় শহরের হাড়িখালি এলাকায় তার উপর সন্ত্রাসী হামলা হয় তার ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে( ৭টা ৫৫ মিনিটে) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাওয়াতের নিহত হওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাগেরহাট মডেল থানার ওসি মাহমুদ-উল-হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।