মো: রুহুল আমিন, বগুড়া: রোববার (১৬ আগস্ট) “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পরিবেশবান্ধব মৎস্য চাষে উৎসাহ প্রদান এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠান শেষে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।