• ঢাকা |

ঢাকা-১০ আসনের এবি পার্টির প্রার্থীর বিলবোর্ড ভাঙচুরের প্রতিবাদ


নিউজ প্রকাশের তারিখ : ২২ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

প্রেস বিজ্ঞপ্তি: শনিবার ঢাকা-১০ আসনের এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলির নির্বাচনী বিলবোর্ড অন‍্য একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় সন্ত্রাসীদের দ্বারা ভাঙচুর ও ছিনিয়ে নেওয়া হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সহিংস ও বেআইনি কর্মকাণ্ড আমরা দৃঢ়ভাবে নিন্দা জানাই। জনগণকে নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ও স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। যেকোনো রাজনৈতিক সহিংসতা ভোটারদের অধিকার হরণ এবং গণতান্ত্রিক চর্চার প্রতি অশ্রদ্ধার শামিল।

এবি পার্টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ করছে। দল আশা করছে, রাজনৈতিক সব দল ভোট ও প্রচারণাকে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে গ্রহণ করবে এবং নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ভোটাররা তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সব রাজনৈতিক দল এই প্রক্রিয়ায় সম্মানজনক সহাবস্থান নিশ্চিত করবে।

সম্মানজনক যোগাযোগ হলো অন্যের মতামতকে মূল্য দেওয়া, আস্থা বজায় রাখা এবং একটি নিরাপদ পরিবেশ তৈরি করা যেখানে সবাই স্বাধীনভাবে তাদের কথা বলতে পারে। এটি সুস্থ সম্পর্ক এবং শক্তিশালী নির্বাচনী পরিবেশ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।