জহুরুল হক মিলু, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মুসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলার ৪ হাজার ৪০০ জন কৃষকের মাঝে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল খামারবাড়ি অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ জাহিদুল ইসলাম বিশ্বাস।
স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ সালমান জামান।
কৃষকদের মাঝে বিনামুল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্ধোধন করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ।
এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা মানসুরুল হক সুমন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার সাহা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সাবিহা নাসরিন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ শিরিনা আক্তারসহ সাংবাদিক ও কৃষকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ সালমান জামান বলেন, উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪ হজার ৪০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে এক বিঘা জমির জন্য জনপ্রতি ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডি এসি ও ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে দেওয়া হবে।