• ঢাকা |

ময়মনসিংহে গাড়ি চালকদের সচেতন করতে বিআরটিএ কর্তৃক "রোড শো"


নিউজ প্রকাশের তারিখ : ২৯ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ,  ব্যুরো চীফ ময়মনসিংহ: "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই স্লোগাম কে সামনে রেখে মঙ্গলবার ১২ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ বিভাগ ও জেলা সার্কেল, ময়মনসিংহ  কর্তৃক সচেতনতামূলক "রোড শো" অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত প্রোগ্রামে  ট্রাফিক আইন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিআরটিএ ময়মনসিংহ জেলা কার্যালয়ের মটরযান পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন বাবর। এসময় বিআরটিএ  কার্যালয়ের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

পরিদর্শক জহির উদ্দিন বাবর জানান, আমরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিন) আনিসুর রহমান মহোদয়ের নেতৃত্বে বিভিন্ন সচেতনতামূলক প্রোগ্রাম নিয়মিত করে যাচ্ছি। আমরা চালকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে ধারণা দিচ্ছি। এছাড়াও গাড়ি চালকদের দুর্ঘটনা রোধে ঝুঁকি সম্পর্কিত ধারণা দিচ্ছি।