• ঢাকা |

সমাবেশ স্থলের বাইরে ১৫টি বুথে চিকিৎসা সেবা দিচ্ছে এনডিএফ


নিউজ প্রকাশের তারিখ : ১৯ জুলাই, ২০২৫ ইং
ছবির ক্যাপশন: আগতদের জন্য স্যালাইন পানি, প্রেসারের ওষুধসহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে সংগঠনটি।
আগতদের জন্য স্যালাইন পানি, প্রেসারের ওষুধসহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে সংগঠনটি।

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে আগতদের জন্য সমাবেশ স্থলের বাহিরে বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে ১৫টি প্রাথমিক চিকিৎসা সেবা বুথ খুলে সেবা দিচ্ছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

আজ শনিবার সকালে দেখা গেছে, আগতদের জন্য স্যালাইন পানি, প্রেসারের ওষুধসহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে এ সংগঠনটি।

সংগঠনটির টিমের এক প্রতিনিধি ডা. ওবায়দুল ইসলাম বলেন, ‘উদ্যানের বাহিরে আমাদের ১৫টি চিকিৎসা সেবা চালু আছে। সেইসাথে জরুরি ভিত্তিতে সকল চিকিৎসার প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। নয়টি অ্যাম্বুলেন্স রাখা আছে।’

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের উদ্দেশ্য- বড় ধরনের সমাবেশ করে রাজনীতির মাঠে নতুনভাবে আলোড়ন সৃষ্টি করা। সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। সমাবেশের মূল মঞ্চে জামায়াতের জাতীয় নেতৃবৃন্দ, জুলাইয়ের শহিদ পরিবারের প্রতিনিধি এবং অন্যান্য দলের নেতারা থাকবেন।