• ঢাকা |

অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকার কেন্দ্রীয় ছাত্রসংসদের আয়োজনে "অগ্নিঝরা জুলাই গণঅভ্যুত্থানে মাদরাসা ছাত্র-শিক্ষকদের অবদান ও প্রত্যাশা" শীর্ষক সেমিনার রবিবার (০২ আগস্ট) বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি তোফায়েল আহমাদের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। 

সেমিনারে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ মুহাম্মাদ যাইনুল আবেদীন, গভর্নিং বডির সভাপতি প্রফেসর মোঃ নূর নবী মানিক, জামিয়া আরাবিয়া ইসলামিয়া, ঢাকার মুহাদ্দিস মাওলানা আবু তাহের জিহাদী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি হাফেজ দেলোয়ার হোসাইন।

সেমিনারে বক্তরা বলেন, ঐতিহাসিক ২৪ এর জুলাইয়ে শুরু হ‌ওয়া স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে দূর্বার আন্দোলন ও সংগ্রাম গড়ে উঠেছিল তার সফল পরিণতি হয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ও পালায়নের মাধ্যমে। এটি সফল করতে দেড় সহস্রাধিক শিশু তরুণ যুবকের প্রাণ বিসর্জন দিতে হয়েছে। চোখ হারাতে হয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে হাজার হাজার মানুষের। এ ত্যাগ ও রক্তের বিনিময়ে মাতৃভূমির শাসন ও রাষ্ট্র পরিচালনার জন্য এক নতুন অধ্যায় তৈরি করার স্বপ্ন ছিল। সে লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে সংবিধান  সংস্কারের জন্য গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সে গনভোটের রায় বাস্তবায়ন‌ই এ সর্বত বিপ্লবের প্রত্যাশা। সেমিনারে বক্তারা এ প্রত্যাশা পূরণে সরকার ও দেশের জনগণকে দৃঢ়ভাবে আহ্বান জানান।

জুলাইয়ের ফ্যাসিবাদ পতনের আন্দোলন ও সংগ্রামে তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ৫ জন তরুণ শহীদ হন। শহীদ আদিল, শহীদ মুনতাসির, শহীদ নাসির, শহীদ ওসমান ও শহীদ শাকিল সে উত্তাল দিনগুলোতে নিজেদের জীবন বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনকে ত্বরান্বিত করেন।